ছবি: সংগৃহিত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্র জানা গেছে, অভিযানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় একই আইনের ১৯ ধারায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর ও বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। অভিযান শেষে তিনি জানান, হোটেল ও রেস্তোরাঁয় লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে নিয়মিত এরকম কার্যক্রম পরিচালনা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯






