সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন পেতে তৃণমূলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় সমর্থন এবং এলাকাবাসীর সমর্থন পেতে এক মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় কলেজ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুস সোবহানের সভাপতিত্বে এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নন্দিরগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন এর প্রার্থিতার বিষয়ে উপস্থিত ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ তৃণমূল কর্মী, মুরব্বিয়ান ও সর্বস্তরের জনগণ তাঁদের জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং তাকে দল থেকে সমর্থন দেওয়ার জোর দাবি জানান।
সভায় বক্তারা অতীতের রাজনৈতিক ত্যাগ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়গুলো বিবেচনায় আগামী নির্বাচনে তাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী, আং নুর, মুরব্বি লারু মিয়া, ওয়াতির আলী, কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, উপজেলা বিএনপি'র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল হাসিম চৌধুরী, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তাজুল ইসলাম, সিফত উল্লাহ, ইউনুস আলী, সাধারণ সম্পাদক তেরা মিয়া, সাইফ উদ্দীন, হেলাল আহমদ, নেছার আহমদ, ময়বুর রহমান, গেদু মিয়া, আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বাবুল মিয়া, বশির আহমদ, কামাল উদ্দীন, মনফর আলী, আবুল কাশেম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-০৫






