ছবি: সিলেট ভিউ।
সিলেটে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া বন্দুকের গুলি, হ্যান্ড গ্রেণেড ও রাইফেলের ম্যাগজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৯।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রাম থেকে এসব লুট হওয়া গুলি, গ্রেণেড ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাউরভাগ মল্লিফৌদ গ্রামের নুরুল ইসলামের বাড়ির সামনে সাফরি নদীরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ব্যবহৃত রাইফেলের ২টি ম্যাগজিন, ২টি হ্যাণ্ড গ্রেণেড ও থ্রি নট থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারের পর হ্যাণ্ড গ্রেণেড দুটি ধ্বংস করা হয়েছে। বাকি গুলি ও ম্যাগাজিন জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১১






