সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ২টায় বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।


সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মোঃ আতিক হোসেনের পরিচালনায় সভায় করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের পক্ষে বক্তব্য রাখেন- আবু সালেহ মোঃ ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী, রুহুল কুদ্দুছ, দিলওয়ার হোসেন চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী, ছালিম উদ্দিন চৌধুরী, আফজাল হোসেন, মোঃ আমিরুল ইসলাম, উমর আহমদ চৌধুরী, কামরুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ, তাজ উদ্দিন, নাজির হোসেন চৌধুরী, লোকমান হোসেন, মোস্তফা আহমদ, সালেহ আহমদ, বিপ্রজিত দাস ও জয়নাল ইসলাম প্রমুখ।

বাংলাদেশি আমদানিকারকদের পক্ষে বক্তব্য প্রদান রাখেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মোঃ শাহ আলম, জুয়েল আহমদ, আবুল হাসেম, মোঃ সেলিম আহমদ, মোঃ নুরুল ইসলাম, ছালিম উদ্দিন পারভেজ, নিয়াজ উদ্দিন, আব্দুল কাদির ও রনি আহমদ সহ উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় উভয় দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো উভয় সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিক বিনিময় করা, তালিকার নির্ধারিত সদস্য ব্যতীত অন্য কারো সাথে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা না করা এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই পুনরায় কয়লা ও পাথর আমদানি চালু করা। একই সাথে শেওলা স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে ফুল ও উত্তরীয় পারস্পরিক বিনিময় করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭