ছবি: সংগৃহিত

সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য  তুহিনুল হক তুহিন আর নেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটভিউ পরিবারে। শোক প্রকাশ করেছেন সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

 


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেটভিউর সম্পাদক ও প্রকাশক, জনপ্রিয় এ অনলাইন গণমাধ্যমে তুহিনের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, তিনি একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন। সিলেটভিউর জন্য তার ত্যাগ ও অবদান স্মরণীয়।

 

তিনি তুহিনের মেয়েসহ পরিবারের সব সদস্যের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

 

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৪টার দিকে সাংবাদিক তুহিনুল হক তুহিন সিলেট মহানগরীর সাদারপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৭ বছর। তিনি ৫ বছর বয়সী এক কন্যার জনক।

 

এছাড়াও ভাইবোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। তিনি গত কয়েক মাস ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭