দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরতেই ছাত্রলীগ নেতা মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
 


গ্রেপ্তার নাঈম সালথা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।
 

পুলিশ জানায়, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার দুপুরে গোপনে নিজ বাড়িতে ফেরেন তিনি। খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান বলেন, ‘নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি বাড়িতে আসেন।
 

খবর পেয়ে পুলিশের একটি দল মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩