সিলেটের জকিগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের অসহায় দিনমজুর নাজিম উদ্দিনের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মস্তফা-লিলা ফাউন্ডেশন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অপারেশন করাতে না পারা নাজিম উদ্দিনের অপারেশন অবশেষে সফলভাবে সম্পন্ন হয়েছে।


জানা যায়, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর অপারেশনের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে চিকিৎসা ও অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও মস্তফা–লিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আহসান হাবীব তাঁর চিকিৎসার উদ্যোগ নেন। মস্তফা–লিলা ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ নাজিম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তাঁর অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে নাজিম উদ্দিন সুস্থ রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য পরিবারের সদস্য ও ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

নাজিম উদ্দিনের চিকিৎসায় আন্তরিক সহযোগিতার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মস্তফা–লিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আহসান হাবীব।

তিনি বলেন, “মানুষের জন্য মানুষের পাশে—এই প্রত্যয় নিয়েই মস্তফা–লিলা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় মানুষের বিপদের সময় সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। একটি সহযোগিতার হাত কখনো কখনো একটি জীবন বাঁচাতে পারে।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায়, দিনমজুর, বিধবা ও প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সহযোগিতার প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

মস্তফা–লিলা ফাউন্ডেশন
তাপাদার ভিলা, নগরকান্দি, জকিগঞ্জ, সিলেট।
মোবাইল: 01713659697
মানবতার স্লোগান:
“মানুষের জন্য মানুষের পাশে”
“মানবতার হাত বাড়িয়ে দিন—একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন।”
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬