ছবি: সিলেট ভিউ।

স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি-৯ ও এসআরবি-১১) যৌথ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার  হাছান আহমদ (৪০) সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।



এসআরবি জানায়, গত ৮ আগস্ট বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় ভুক্তভোগীর (১১) মা নামাজ পড়তে যান। পরে তার চাচা শয়নকক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার প্রায় এক মাস পর শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। পরবর্তীতে এসআরবি ছায়া তদন্ত শুরু করে লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনী পদক্ষেপের জন্য গ্রেফতার ব্যক্তিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩