আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব শান্তিপূর্ন ভাবে উদযাপন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় কালীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বিশ্বাস।

সাধারণ সম্পাদক সীতেন্দ্র চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রতিনিধিরা।

সবাই আসন্ন শারদীয় দুর্গা উৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। উপজেলা শাখার রনজিত বিশ্বাসের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল গঠন করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দুর্গাপূজার আগে ১ নং বারহাল ইউনিয়ন শাখার আহবায়ক কমিটিকে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।

সভায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া ও সিলেটে মুর্তি ভাংচুরের ঘটনায় নিন্দা জানানো হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১