ছবি: সংগৃহিত।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সানজিদ হাসনাতকে (৪৪) সোনারগাঁ উপজেলার মৃত আবুল হাসনাতের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মোগরাপাড়ার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সানজিদ হাসনাতকে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫





