ছবি: সিলেট ভিউ।
স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রুবেল মিয়া (৩৪) শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া এলাকার শেখ তারাব মিয়ার ছেলে।
এসআরবি-৯ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা স্মার্ট মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। আটক ব্যক্তি 4Party apps balance-24567163 , SOMI apps balance-6885 , Yo2 apps balance-494 , GoFun apps balance-61997 ইত্যাদি অ্যাপ ব্যবহার করে অন্যদের অনলাইনে জুয়া খেলায় উৎসাহিত করত।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮





