‘শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়।
 


শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে র‍্যালিটি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ শান্তিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
 

উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা ইউআরসি প্রধান বিমল কুমার সরকার, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব এবং পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন ঈশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আল উদ্দিন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খয়ের, জীবদাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম সাজ্জাদ হোসেন, ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায় এবং তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূধা রঞ্জন মজুমদার।
 

আরও বক্তব্য দেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা আচার্য, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু মজুমদার, নোয়াখালী ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চিতা রানী দাস, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক, বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদ, নবযোগদানকৃত সহকারী শিক্ষক তাহির মিয়া ও অজান্তা দাস।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০১