গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলার পৌর শহরের আহমদ খান রোডস্থ ওয়ারিছ উল্লাহ মার্কেটের ২য় তলায় অবস্থিত এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়া।
সাধারণ সম্পাদক হারিছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ দিগন্তের নির্বাহী সম্পাদক রিপন রুদ্র।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমমজা) সাধারণ সম্পাদক ও এনটিভির সিলেটের ক্যামেরাপারসন আনিছ রহমান, বাংলা টিবির সিলেট প্রতিনিধি ও ইমজার সদস্য আলমগীর হোসেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল রহমান চৌধুরী জিয়া, দৈনিক সংবাদ দিগন্তের বিশেষ প্রতিনিধি সুমন আহমদ,
দৈনিক সোনালী সিলেটের উপদেষ্টা মাসুদুর রহমান চৌধুরী, শ্রমিক ফেডারেশনের কামরান আহমদ ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।
উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম, সহসভাপতি মো. রফিকুল ইসলাম আনসারী, সংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম মুন্না,, প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম,এ মালেক, সদস্য হারুনুর রশীদ, লায়েক আহমদ, তাবারক আলী,মজির উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম আহমদ, খালেদ আহমদ, দারা খানন, কনটেন্ট ক্রিয়েটর সিলেটী মাসুদ, আশরাফ আহমদ শিপন,সিলেট বুলেটিনের স্ম্পাদক নিজাম উদ্দিন ও এমএস তপু।
সভায় প্রধান অতিথি রিপন রুদ্র বলেছেন, সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পন। একথা মাথায় রেখে সাংবাদিকরা কাজ করতে হবে। মানুসের অমঙ্গল হয় এমন কেন কাজ করা ঠিক নয়। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। সত্যকে কখনো আড়াল করা যাবেনা। সাংবাদিকদের ইতিবাচক তাদের বলিষ্ঠ ভূমিকা থাকলে সমাজ বদলে যেতে পারে।
এর আগে প্রথমে ফিতা কেটে উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করপন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-০৭





