ছবি: ফাইল ছবি।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।



জানা গেছে, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১-গামী সড়কের ডান পাশের এলাকাও এ সময় গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে। একই সঙ্গে এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

 

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৯