ছবি: সংগৃহিত
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি মাহবুব রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান।
এক যৌথ শোকবার্তায় ইমজার সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবার-পরিজনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-০৫





