সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জুলকারনাইন রাদের বড় ছেলে মুহাম্মাদ মুয়াজ আব্দুল্লাহ।
২০২১ সালের ডিসেম্বরে জন্ম নেওয়া মুয়াজ মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে দেশবাসীর সহযোগিতায় উন্নত চিকিৎসার মাধ্যমে একবার এই মরণব্যাধিকে পরাজিত করেছিল।
তবে এরই মধ্যে শিশুটি আবারও এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এবার তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়েছে।
শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সোয়া কোটি টাকা। ছোট্ট মুয়াজের এই জীবনযুদ্ধে দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে তার পরিবার।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র আড়াই বছর বয়সে মুয়াজ প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়। দীর্ঘ দেড় বছরের লড়াই, ৮টি কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি এবং ৬টি অস্ত্রোপচারের পর—সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় সে ক্যানসারকে পরাস্ত করতে পেরেছিল।
শিশুটির বাবা জুলকারনাইন রাদ বলেন, “আমরা ভেবেছিলাম মুয়াজের জীবন এবার স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু নিদারুণ বাস্তবতা তাকে আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।”
পারিবারিক সূত্রে আরও জানা যায়, সম্প্রতি মুয়াজের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ও জ্বর দেখা দিলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রাথমিক রক্ত পরীক্ষায় তার হিমোগ্লোবিন ৫.৮, প্লাটিলেট ১০ হাজার এবং শ্বেত রক্তকণিকা (ডব্লিউবিসি) ১.৫ লাখ পাওয়া যায়। পরবর্তীতে অস্থিমজ্জা বা বোন ম্যারো পরীক্ষা, জিনগত বিশ্লেষণ (এনজিএস), ক্রোমোজোম পরীক্ষা (ক্যারিওটাইপিং), মস্তিষ্কের এমআরআই ও টিস্যু পরীক্ষাসহ (হিস্টোপ্যাথলজি) বিভিন্ন পরীক্ষা শেষে তার শরীরে ব্লাড ক্যানসার শনাক্ত হয়।
অভ্যন্তরীণ রক্তক্ষরণ চলতে থাকায় প্রাথমিক অবস্থায় জটিল এ চিকিৎসার দায়িত্ব নিতে কেউ রাজি হয়নি। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মুয়াজের চিকিৎসায় এরই মধ্যে ‘বিএফএম ২০০৪’ প্রটোকল অনুযায়ী কেমোথেরাপি শুরু করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতিতে ৫টি কেমোথেরাপি সাইকেলের প্রয়োজন হয়, যার মধ্যে প্রথমটির চিকিৎসা চলছে। শুধু এই অংশের হাসপাতাল খরচই আনুমানিক ৭৫ লাখ টাকা। এরপর ক্যানসারকে শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট) প্রয়োজন। এর জন্য মুয়াজকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে, যেখানে কমপক্ষে আরও ৫০ লাখ টাকা ব্যয় হবে। সব মিলিয়ে এই দীর্ঘ ও জটিল চিকিৎসার জন্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকার মতো প্রয়োজন।
এই বিপুল অর্থের জোগান দেওয়া শিশুটির পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। তাই ছোট্ট এই শিশুর জীবন বাঁচাতে মানবিক সহযোগিতার প্রয়োজন। এই কঠিন লড়াইয়ে দেশবাসীর সুদৃষ্টি ও আর্থিক সহায়তা কামনা করছে মুয়াজের পরিবার।
মুয়াজের চিকিৎসায় সাহায্য পাঠানোর হিসাব নম্বরসমূহ:
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
হিসাবের নাম (Account Name): K. M. ZULKERNINE
হিসাব নম্বর (Account No): 2551580020269
শাখা (Branch): Panthapath
রাউটিং নম্বর (Routing No): 090270424
সুইফট কোড (SWIFT): DBBLBDDH
ব্র্যাক ব্যাংক পিএলসি
হিসাবের নাম (Account Name): K.M. ZULKERNINE
হিসাব নম্বর (Account No): 1082583500001
শাখা (Branch): Gulshan Branch
রাউটিং নম্বর (Routing No): 060261726
সুইফট কোড (SWIFT): BRAKBDDH
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
হিসাবের নাম (Account Name): K.M. ZULKERNINE
হিসাব নম্বর (Account No): 1311004548413
শাখা (Branch): Tejgaon
রাউটিং নম্বর (Routing No): 145264480
সুইফট কোড (SWIFT): MTBLBDDH
মোবাইল ব্যাংকিং:
বিকাশ (মুয়াজের বাবা): 01551618574
নগদ (মুয়াজের বাবা): 01917195064
রকেট (মুয়াজের বাবা): 019171950641
বিকাশ (মুয়াজের মা): 01533054254
বিকাশ (মুয়াজের মামা): 01683997324
সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১২





