অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর ২০২৬ সালের চূড়ান্ত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত সকল নতুন ও পুরোনো সদস্যকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগত জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
 

এক বিবৃতিতে তারা বলেন, এবিজেএ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিক, লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার ও ঐক্যবদ্ধ ফেডারেল প্ল্যাটফর্ম। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মূল্যবোধের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 


তারা বলেন, এবারের সদস্যপদ যাচাই-বাছাই প্রক্রিয়ায় সংগঠনের নির্ধারিত নীতিমালা এবং আবেদনপত্রে উল্লেখিত পেশাগত পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব আবেদন অনুমোদিত হয়নি, তাদের প্রতি আন্তরিক দু:খ প্রকাশ করে তারা বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়। বরং আবেদনপত্রে প্রদত্ত তথ্য ও নির্ধারিত সদস্যপদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য না থাকায় কিছু আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি। তবে নির্বাচন-পরবর্তী নতুন কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি পুনরায় আলোচনার সুযোগ থাকবে।
 

নতুন ও বিদ্যমান সকল সদস্যকে এবিজেএর ঐক্য, পেশাদারিত্ব ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এবিজেএ আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৭