ছবি: সংগৃহিত
কুড়িগ্রামের চর রাজিবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ম.ন.ফ. বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিদ্যুৎ সরকার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। তিনি চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রৌমারী উপজেলার সুমা আক্তারকে গোপনে তালাক দেওয়ার পরও তার সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তানের জন্ম হয়।
এদিকে, তালাকের বিষয়টি গোপন রেখে ঢাকায় জুঁই নামের এক নারীকে বিয়ে করেছেন। ওই নারী একটি নারিকেল তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।
পরে গোপনে তালাক দেওয়ার বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করেন তার সাবেক স্ত্রী সুমা আক্তার। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম কালবেলাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১





