মেট্রোপলিটন ইউনিভার্সিটিরতে ‘লিগ্যাল ক্যারিয়ার ইন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আইন ও বিচার বিভাগের আয়োজনে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ৪০১ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এলএল.বি. (অনার্স), ও এলএলএম সম্পন্ন করে সোনালী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার (আইন) হিসেবে সদ্য যোগদানকারী সুষ্ময় সোম সম্পদ বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন। তিনি দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য করণীয় বিষয়, প্রস্তুতির ধরণ, অবশ্য পাঠ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের তদসংশ্লিষ্ট নানা প্রশ্নের উত্তরও দেন।
সেমিনারে আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে আইন ও বিচার বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ দান করেন এবং বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুধু শিক্ষার্থীদের ডিগ্রি অর্জন পর্যন্ত তার দায়িত্ব সীমাবদ্ধ না রেখে বরং এই ডিগ্রিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যেন তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে, সে উদ্দেশ্যে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করে থাকে। শিক্ষার্থীদের সাথে সব সময়ই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইন সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার এবং প্রতিটি চাকুরিতে প্রবেশ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সেমিনার ইত্যাদির আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের ব্যবস্থা করে থাকে।
সেমিনারের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আইনে সম্মান-সহ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে





