ছবি: সংগৃহিত।
মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদেরকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ণবাসন এলাকার সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (১৮)।
পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে মিছিলের প্রস্তুতির সময় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় থেকে ৬ জনকে আটক করা হয়। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
কামারখন্দ থানার ওসি হাসমত আলী বলেন, 'মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।'
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫





