ছবি: সংগৃহিত
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল-এর প্রাক্তন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ রোববার (১১ অক্টোবর) মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই দোয়া মাহফিল যোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইলসহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণ।
উল্লেখ্য, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে





