ছবি: সংগৃহিত

সিলেটের গোলাগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম (কালা মাস্টার) আর নেই।

 


সোমবার (১২ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর টিলাগড়স্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

 

বাদ জোহর টিলাগড়ের রাজপাড়া জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে গোলাপগঞ্জের আছিরগঞ্জ আলিম মাদ্রাসা মাঠে। পরে পশ্চিম খাগাইলে তাঁদের পাবিারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

 

রফিকুল ইসলাম গোলাপগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নানান সেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাদেপাশা ইউনিয়নের পশ্চিম খাগাইল জামে মসজিদ পরিচালনা কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।

 

তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

 

দেশ-বিদেশে অবস্থানরত তাঁর অনেক ছাত্র-ছাত্রী, সহকর্মী ও এলাকাবাসীর কাছে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন রফিকুল ইসলামের একমাত্র ছেলে আবুল হাসনাত।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩