ছবি: সংগৃহিত।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকা থেকে ব্যক্তিগত গাড়িসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ সদস্য মো. শরিফুল হক টিটু। তিনি কসবা উপজেলার আলমাস ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার (১১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিটুকে গ্রেফতার করা হয়। কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, টিটুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮





