সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল। তারপরও সিআর সেভেনের লক্ষ্য ক্যারিয়ারের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া। যদিওবা তা নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করছেন না পর্তুগিজ সুপারস্টার। কিন্তু এত গোল করলেও গোলের রেকর্ড ও পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন না বলে মনে করছেন তিনি। এরপরও আল নাসরের এই তারকা ফুটবলারের দাবি, তিনিই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার।
 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে পর্তুগিজ তারকা বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’


পরিসংখ্যান অবশ্য রোনালদোর দাবির পক্ষেই কথা বলছে। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে গোল সংখ্যা ৯৮০টি। ফলে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২০ গোল দূরে তিনি।
 

এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’

তবে হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্নও ছাড়ছেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার ভাষায়, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’
 

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও নিশ্চিত নন রোনালদো। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা হিসেবেই বিবেচনা করা হয় লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই দুই তারকার মধ্যে কে সেরা? গত দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই বিতর্কের উত্তর খুঁজতে গিয়ে পরিসংখ্যানও যেন বিভক্ত হয়ে পড়েছে। গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। এরপর আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের জার্সিতে দুই মহাতারকার অর্জন। ক্যারিয়ারজুড়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী— কিন্তু পরিসংখ্যানের বিচারে কে কোথায়, তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
 

মেসি নাকি রোনালদো, কে সেরা? দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তরে বারবার ভাগ হয়েছে বিশ্ব। কারো মতে, সে বিতর্কের অবসান হয়েছে ২০২২ সালে লিওনেল মেসির বিশ্বকাপ উঁচিয়ে ধরার মাধ্যমে। কেউ আবার তর্ক চালিয়ে যেতে চান।

তবে এই মুহুর্তে তাকানো যাক চিরকালীন এই বিতর্কের দিকেও। দেখা যাক পরিসংখ্যানের বিচারে কার অবস্থান কোথায়?

জাতীয় দলের পরিসংখ্যানে লিওনেল মেসির চেয়ে ২৬ ম্যাচ বেশি খেলে ২০টি গোল বেশি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলসংখ্যায় এগিয়ে থাকলেও, অ্যাসিস্ট, আন্তর্জাতিক হ্যাটট্রিক, ম্যাচসেরা বা ক্যারিয়ারে ম্যাচপ্রতি গড় রেটিং সবক্ষেত্রেই সিআর সেভেনের চেয়ে এগিয়ে এলএমটেন।

অর্জনের খাতায়ও আর্জেন্টাইন মহাতারকা অনেকটাই এগিয়ে। ফুটবলের ‘আল্টিমেট গ্লোরি’ খ্যাত বিশ্বকাপ হাতে উঠেছে লিওনেল মেসির হাতে। জাতীয় দলে ফ্লপ, দীর্ঘদিন ধরে গায়ের সঙ্গে জুড়ে থাকা তকমা ঘুচিয়েছেন দুই কোপা আমেরিকা, ফিনালিসিমার পাশাপাশি বিশ্বকাপ জয় করে। অন্যদিকে পর্তুগালকে একটি ইউরো ও দু’টি নেশন্স লিগ জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
 

জাতীয় দলের জার্সিতে ব্যক্তিগত অর্জনেও রোনালদোর চেয়ে যোজন যোজন এগিয়ে মেসি। প্রতিটি বড় টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। যার স্বীকৃতি হিসেবে পেয়েছেন দু’টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকার গোল্ডেন বল, একটি কোপা আমেরিকার গোল্ডেন বুট। সেই সঙ্গে অর্জনের ঝুলিতে রয়েছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গোল্ডেন বল ও বুটও। ইউরোতে একবার গোল্ডেন বুট পেলেও, দলকে সেবার ট্রফি জেতাতে পারেননি ক্রিস্টিয়ানো।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬