ছবি: সিলেট ভিউ।
'শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়'; এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার সুমন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আব্দুলজলিল/আশিক-১৫





