ছবি: সংগৃহিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় পুরো ইউনিয়ন জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে মতবিনিময় করেন নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন।
ফলে সার্বিক আলোচনা ও জনমতের বিচারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন। এলাকায় একজন মার্জিত ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন তাকে নিয়েই চলছে জোরালো আলোচনা। স্থানীয় ভোটারদের মতে, তিনি একজন আদর্শবান পরিবারের সন্তান। নিজস্ব মিষ্টিভাষী আচরণ এবং দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের কারণে সব বয়সের মানুষের কাছেই তিনি সমান গ্রহণযোগ্য।
এলাকার প্রবীণ নাগরিকদের ভাষ্যমতে, নন্দিরগাওঁ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। সেদিক থেকে তরুণ ও উদীয়মান নেতা মো: আব্দুল মতিন ঘিরে এলাকাবাসী নতুন পরিবর্তনের প্রত্যাশা করছেন। নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে আব্দুল মতিনকে আহমদকে মুঠোফোনে পাওয়া যায়নি তবে জনমতে এগিয়ে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আব্দুল মতিনের সমর্থনে জনমত ততই শক্তিশালী হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এব্যাপারে নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, আব্দুল মতিন ছাত্রদল থেকে ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের প্রতিটি গ্রামে নিরাপদ পানি সরবরাহ করেছেন। পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। বিশেষ করে বৈশ্বিক করোনা পরিস্থিতি ও ২০২২ সালের স্মরণ কালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছেন। প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্রদলের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন ও বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নন্দিরগাওঁ ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে ঘরে জনসংযোগ করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নজর কাড়েন।
সিলেটভিউ২৪ডটকম/এএম/ইকে-০৭





