চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাবি শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনার বাসিন্দা বলে জানা গেছে।
সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, নিহত বাঁধন গত ৪ অক্টোবর রাতে মেসে থাকা অবস্থায় বিষপান করেন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শাবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও কলহের জেরে সে বিষপান করে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৭





