ছবি: ফাইল ছবি।

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌণে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। 


আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার ইসলামপুর (দুভাগ) গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে সিএনজি চালক মো. জসিম উদ্দিন (২৯), এয়ারপোর্ট থানার মালনীছড়া (মাঝলাইন) এলাকার মৃত মুকুল কুমার দে-র ছেলে মিটুন কুমার দে (২৮), টাঙ্গাইল সদর থানার কাতুলী (উত্তর) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান (৪৫) ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ইসলামপুর (দত্তপাড়া) গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. হাবীবুল্লাহ (৪১)।


 

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌণে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন দেবাইবহরের ধোপাগুল-সাহেবের বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ভারতীয় Keo karpin OLIVOYL, SNICKERS  চকলেট, Kitkat চকলেট, MASTANI  কিসমিস, CREAM, FACE WASH জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকা।


এ ঘটনার বিষয়ে এয়ারপোর্ট  থানার মামলা নং-১৮,তারিখ-১৪/১০/২০২৬খ্রি. ধারা- The special Power Act, 1974; এর 25B(1)(b) / 25 D রুজু হয়। পরবর্তীতে আটককৃতদের  আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের  (এসএমপি) মিডিয়া বিভাগ।

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৬