ছবি: সংগৃহিত

সিলেটের আতঙ্ক, দুর্ধর্ষ ছিনতাইকারী মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 


শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায় বুধবার রাতে বন্দরবাজারের রঙমহল টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে
কোতোয়ালী থানাপুলিশ।

 

তপু সনামগঞ্জ সদরের তেঘরিয়া বড়পাড়ার মৃত মো. টিপু মিয়া ও আছিয়া বেগমের ছেলে।

 

তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ মোট ১০টি মামলা এবং একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।

 

তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২