ছবি: সংগৃহিত
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুবলীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহক (৪০)। তিনি সুয়াদী গ্রামের মৃত আরফান মন্ডলের ছেলে। অপরজন এলাঙ্গী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন (৩৫)।
তিনি শিশারকুন্ডু গ্রামের আ. হালিম মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/-০২





