ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মক্তদীর স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেগা ফাইনাল খেলা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে জুড়ী মিনি স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, জুড়ী উপজেলা আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে হাজার হাজার দর্শকের উপস্থিত হন।
ফাইনালে টাইব্রেকারে জুড়ী এক্সপ্রেস কাতার, মৌলভীবাজার জেলাকে হারিয়ে গ্রীণ সিলেট ফুটবল একাডেমী, সিলেট জেলা জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন গ্রীণ সিলেট একাডেমীর খেলোয়াড় জেবলু আহমদ, ম্যান অব দ্যা ফাইনাল কবির আহমদ ও সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন মোজাক্কির হোসেন।
খেলা শেষে উপজেলা বিএনপির সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাছুম রেজা’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এম. নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, তিনির সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সহসভাপতি আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, উপজেলা বিএনপির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।
আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য কামরুল হাসান জানান, উক্ত টুর্নামেন্টে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/আশিক-১২





