দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার প্রেসক্লাব।
 

পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী ওই সন্ত্রাসী হামলা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক জঘন্য চক্রান্ত বলে জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।



দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না এক যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, "একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা মূলত স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি নগ্ন আঘাত। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক পরিবেশ মারাত্মক হুমকিস্বরূপ।"

​নেতৃবৃন্দ আরও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে হামলার মাধ্যমে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সকল অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা বরাবরই সোচ্চার আছেন, সোচ্চার থাকবেন।"


এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায়, সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৪