‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার সদরপুর নদী, উপজেলা প্রশাসনের পুকুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আরএমও ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম এবং পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর আজিজুর রহমান, হ্যাচারি অফিসের অফিস সহকারী আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় রুই, মৃগেল ও কাতলা প্রজাতির মোট ২৬২ দশমিক ৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০১





