সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়নের এ আদেশ জারি করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়। আদেশে কর্মকর্তাদের প্রশাসন, ট্রাফিক, অপারেশন ও বিভিন্ন বিভাগের দায়িত্বে পদায়নের কথা উল্লেখ রয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহ্, মুহাম্মদ জাহিদ হাসান, রাকিবুল হাসান সাকিব, এম. এম. তারিক উল্লাহ, মো. রাইসুল ইসলাম, মো. শাহিন আলম শাওন, মো. মাজহারুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২





