ছবি: ফাইল ছবি।
রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুরে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল রাফসান বিন আব্দুল্লাহ। তিনি নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার আব্দুল্লাহ জাকি রুবেল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে হাফপ্যান্ট ছিল, শার্ট ছিল না। মরদেহে পচন ধরেছিল। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩





