ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোববার (২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এবিজেএ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।
 

সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে দুপুর ১২টায় এই জমকালো আয়োজনের ভোটগ্রহণ ও সভা শুরু হবে।


এবারের নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও স্থানীয় কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। সংগঠনের আর্থিক সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
 

নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. ওয়ালিউল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে তাঁর সাথে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ড. সাবরিন ফারুকী ওএএম।

আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে এবিজেএ সভাপতি মোহাম্মদ আবদুল মতিন জানান, সাধারণ সভা ও ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের আয়োজন সফল হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। একইসঙ্গে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে এবং পেশাগত ঐক্যের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে তিনি বিশ্বাস করেন।
 

সংগঠনের সদস্যরা আশা করছেন, এই নির্বাচন অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাংলা গণমাধ্যমের অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনে যেসব সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আবদুল মতিন, ফয়সাল আহমেদ, ড. রতন কুণ্ডু, মোহাম্মদ রেজাউল হক, আকিদুল ইসলাম, আতিকুর রহমান, দিলারা জাহান, মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, হাজী মো. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান, ড. সুলতান মাহমুদ, ড. এমডি মোল্লা হক, আজাদ আলম, মো. শাহরিয়ার রউফ, বেলাল হোসেন ঢালী, এ এইচ এম মাসুম বিল্লাহ, হায়াত মাহমুদ, আতাউর রহমান, মোস্তাফিজুর তালুকদার রহমান মঞ্জু, এস এম দিদার হোসেন, সুলাইমান আশরাফি দেওয়ান, শ্রাবন্তী কাজী, মুনা মোস্তফা, সৈয়দা ইশরাত ফেরদৌসী, হোসনে আরা তালুকদার, জুহি সেন তুলি, মোমেনা সরকার বিউটি, সুহৃদ সোহান হক, সঞ্জয় চক্রবর্তী তাবু, এহতেশামুল মুজিব মৃদুল, আত্তাবুর রহমান, ফয়সাল আজাদ, ড. এমডি আরিফ হোসেন, এমডি শরীফুল ইসলাম স্বপন, আবু সালেহ হাসিফ, মো. কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বুলেট তালুকদার শাতাদাল, নূর হাসান (আকাশ কামরুল), মো. রেজাউল করিম, শামসুল আরেফিন রিয়াদ, তাজবীর হাসান (অর্ক হাসান), আশরাফ চৌধুরী বাপ্পী, আসিফ ইকবাল, পল সি মধু, মোহাম্মদ হুমায়ুন কবির রোজ, এমডি আবুল বাশার রিপন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, কে এম ধ্রুব, মো. গালিব ইবনে রিয়াজ, মোহাম্মদ জসিম উদ্দিন, আলমগীর হোসেন রুহেল, এমডি খলিলুর রহমান এবং প্রদীপ কুমার শীল।
 


সিলেটভিউ/খলিল/এসডি-১৫