নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মা রোকেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রোকেয়া বেগম রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বড়লেখার দৌলতপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক কাজী মরহুম আফসার উদ্দিনের সহধর্মিণী। প্রায় এক সপ্তাহ আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার রাত সাড়ে ৮টায় দৌলতপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ. জে. লাভলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ, প্রেসক্লাবের সদস্য লিটন শরীফ, আজাদ বাহার জামালি, মোস্তফা উদ্দিন, হানিফ পারভেজ, মিফতাহ আহমদ লিটন, তারেক মাহমুদ, তাহমীদ ইশাদ রিপন, তাহের আহমদ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




