নেতাকর্মীদের কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে রাজনীতি ছাড়া ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সহসভাপতি মো. সরওয়ার হোসেন ফরহাদ।
 

সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. সরওয়ার হোসেন ফরহাদ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।
 


এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব ধরনের কার্যক্রম থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

‎ফেসবুক স্ট্যাটাসে সরওয়ার হোসেন বলেন, আমি বর্তমানে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদে দায়িত্বরত আছি। কিন্তু ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা পর্যায়ের কিছু নেতাকর্মীর কার্যকলাপে অসন্তুষ্ট। তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কার্যক্রম এবং পদ থেকে অব্যাহতি নিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালাম।
 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কোরবান আলী শাহেদ বলেন, সে কী কারণে পদত্যাগ করেছে, তা খতিয়ে দেখা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬