ছবি: সংগৃহিত।

দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার  (২৫ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তার সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।



পুলিশ জানায়, রবিবার রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। একপর্যায়ে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তার বন্ধু নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ , দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা রুজুর পর আদালতে হাজির করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭