মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় এই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমগ্র বাংলাদেশের সকল মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সমূহকে নিয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকার গুলশান ১ -এর আলমাস-জব্বার টাওয়ারের পেছনের অস্ট্রেলিয়ান স্কুলের বিপরীতে ইমানুয়েল পার্টি সেন্টার, বাড়ি নং ৮, সড়ক নং ১৩৬ ঠিকানায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব প্রকৌশলী গৌতম দে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫




