সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে হাসপাতালে ডাক্তারদের হামলায় রক্তাক্ত আহত হয়েছেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার।
 

এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে এ ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 


বিবৃতিদাতারা হলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সদস্য হাসান চৌধুরী, জলহান চৌধুরী, আব্দুর রহমান বাবুল, চয়ন দাস, মোস্তাফিজুর রহমান কিনেল, ছামি হায়দার, জাহিদুর রহমান রিপন।

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০১