মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক পদে মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।


অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে দৈনিক খবর পত্রের রাজনগর প্রতিনিধি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক সংবাদ সারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ।

নির্বাচনের ফলাফল প্রকাশ উপলক্ষ্যে শুক্রবার বিকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলাফল ঘোষণার পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানি খান, রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, আব্দুল আজিজ, আবু রাইয়ান শাহীন, বর্তমান সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১৮