বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত ১৮জন শিক্ষকদের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ'র হল রুমে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য, উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজি নং এস-১২০৬৮ এর বালাগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির বালাগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ শাহ আলম।
বালাগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি চঞ্চল দাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, জেলা শাখার সাধারণ সস্পদক মাহবুবুর রহমান শিবলু, যুগ্ম-সম্পাদক রনজিৎ মোহন দাস ও সহ-সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, সিলেট বিভাগীয় প্রেসক্লাব সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান, গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সন্তোষ চক্রবর্তী, মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতকী রঞ্জন চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু দেব।
এছাড়াও বক্তব্য রাখেন সমিতির উপজেলা কমিটির সহ-সভাপতি সালমা বেগম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম রুমন, শিক্ষক সেলি বেগম।
শিক্ষা ও শিক্ষকের মর্যাদার জয় হোক। এই স্লোগান নিয়ে আয়োজিত সভায় নবাগত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কাওছার আহমদ, সুব্রত দাস দীপ্ত, আজহার খান, মহিতোষ চক্রবর্তী, লিমা রানী দাশ, শ্রাবনী দাশ।
কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেদ আহমদ, গীতা থেকে পাঠ করেন শ্রাবনী দাশ। নবাগত শিক্ষকদেরকে সংগঠনের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন সততা নিষ্ঠার মধ্যে দিয়ে নিজ দায়িত্ব পালন করুন, যাতে একদিন সবাই আপনাদেরকে একজন ভালো ও গুনী শিক্ষক হিসাবে সম্মান করে। তিনি বর্তমান সরকারের শিক্ষামূলক কার্যক্রম উল্লেখ করে বলেন উপজেলার শুন্য পদে শিক্ষক নিয়োগ, আপনাদের বদলী সহ যে কোন বিষয়ে আমি ও আমার সরকার কাজ করতে প্রস্তুত।
বালাগঞ্জ উপজেলায় ৭২ টি বিদ্যালয় উল্লেখ করে তিনি আরো বলেন নতুন ১৮ জন শিক্ষক নিয়ে আমাদের যাত্রা শুরু হলো, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানের তিনি আশ্বাস প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




