ছবি: সংগৃহিত।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে সোমবার (২ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতার আব্দুর রাজ্জাক (৫২) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সভাপতি।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২