পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও পর্তুগাল মহানগর বিএনপির প্রস্তাবিত সভাপতি সাইদুল ইসলামের বিদায় সংবর্ধনা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সিলেটে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর বিএনপির উপদেষ্টা আবিদ আব্দুল্লাহ, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ওসমান গনি এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।

এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সাইদুল ইসলামের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততার কথা তুলে ধরেন। এ সময় তাঁর আগামী দিনের পথচলা ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-২৬