জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। 

 


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

কারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। পরে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত বছর থেকে জাকির হোসেন নবাব এ কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়। সুরতহাল ও ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭