সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশের ব্যাটসম্যানরাই। ওয়েস্ট ইন্ডিজের সাড়ে তিনশ ছোঁয়া স্কোরের জবাবে দ্রুত তিন উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৮। অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে দিন শেষ করেছেন তাওহিদ হৃদয় (২৯*) ও অভিজ্ঞ মুশফিকুর রহিম (১৯*)।
এর আগে দিনের শুরুতে হাসানে ভর করে ক্যারিবীয়দের দ্রুত গুটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। আগের দিনের ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে নামা সফরকারীরা শেষ ছয় উইকেটে যোগ করে ১২১ রান। শেষ পর্যন্ত তাদের প্রথম ইনিংস থামে ৩৫৬ রানে।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।
এখনও ২৬৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ব্যবধান কমিয়ে আনতে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের পাশাপাশি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০2




