বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি, সিলেট অঞ্চল দায়িত্বশীল ড. এ এই এম হামিদুর রহমান আযাদ বলেছেন কাঙ্খিত কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত কাজ করছে। রাষ্ট্র নিয়ে জনগনের প্রত্যাশা অনেক। তারা চায় জামায়াত তাদের সেই আকাঙ্খা বাস্তবায়নে কাজ করুক। কারন গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেশ এবং জনগনের কল্যাণে রাজনীতি করি। তাই আমাদের কথা, কাজ, আচরণ ও কমিটমেন্ট হতে হবে অনু¤œরণীয়। দেশবাসী আমাদের কাছে যা প্রত্যাশা করে তার আলোকে আমাদের ব্যক্তিগত এবং সাংগঠনিক মান বজায় রাখতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশপ্রেমিক, সৎ, যোগ্য নেতৃত্বকে জনসেবার সুযোগ তৈরি করে দিতে হবে। তিনি বলেন বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন উনারা এত কম সময়ে জনগনের বিরক্তি এবং ঘৃণা অর্জন করছেন যা বিস্ময়কর। তারা জুলাই বিপ্লবের রক্তের সাথে বেঈমানী করছেন এবং মানুষের আবেগের অবমূল্যায়ন করেছেন। মানুষকে বোকা বানানোর দিন শেষ। নিজেদের অদক্ষতা, অযোগ্যতা দিয়ে দেশবাসীকে বিপদে ফেলবেন আর জনগন তা চোখ বুঝে সহ্য করবে সেই দিন এখন আর নেই।

তিনি দেশ এবং ইসলামের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানান।


হামিদুর রহমান আযাদ শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথগ্রহণ ও মজলিশে শূরার ভোটগ্রহণ উপলক্ষে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনে তিনি সিলেট জেলার নবনির্বাচিত আমীর মাওলানা হাবিবুর রহমানকে শপথ পাঠ করান এবং জেলা মজলিশে শূরার নতুন সেশনের ভোটগ্রহণ করেন।

নগরীর মালঞ্চ কমিউিনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট অঞ্চলের সাবেক পরিচালক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সাবেক জেলা নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়েত ইসলামীর নায়েবে আমির ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী  সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াতনেতা মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াতনেতা সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯