ছবি: সংগৃহিত

হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকসসহ ২ জনকে আটক করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা।

 


শুক্রবার রাত সাড়ে  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রাকসহ চালক সেলিম ও হেলপার শিপন কে থানায় নিয়ে আসা হয়।

 

পুলিশ জানায়, হাইওয়ে সড়কে র‌্যাব-বিজিবি-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকার কারণে বাইপাস ও আঞ্চলিক সড়ককে তারা চোরাকারবারির পথ হিসেবে বেঁছে নিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-ন-১৯-১১২৫ নম্বরের ওই ট্রাকটি ভারতীয় কসমেটিক বোঝাই অবস্থায় দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাবার সময় গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ ট্রাকটি আটক করেন।

 

এ সময় ট্রাকে তল্লাশী করে কার্টুন ভর্তি কসমেটিক্স জব্দ করা হয়। তবে আটককৃত মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের বলে আটক চালাকদের মাধ্যমে জানা যায়।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসি বলেন- কোন চোরা কারবারিকে ছাড় দেয়া হবে না।

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/ইকে-০২