ছবি: সংগৃহিত

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান বাংলাদেশ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

 


শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হচ্ছে, ফরহাদ পাটোয়ারী (৩০), সিপাত পাটোয়ারী (২৮), মো. সজীব (২৯), জাবেদ (৩০), রবিন পাটোয়ারী (২৭), মো. মাসুদ (৩০), এমরান সাইন (২৬) ও আবদুল মোতালেব (৩০)।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, গ্রেপ্তারদের আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-১১